সম্প্রতি টেকনিক্যাল ইউনির্ভাসিটি অব ডেনমার্কের একদল গবেষক প্রতি সেকেন্ডে ৪৩ টেরাবাইট ডাটা ট্রান্সফারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এ প্রযুক্তির সফল ব্যবহার সম্ভব হলে এটিই হবে এ যাবতকালের মধ্যে সিঙ্গেল অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেকেন্ডে উল্লেখযোগ্য পরিমাণ ডাটা ট্রান্সফারের রেকর্ড। ডেনমার্কের গবেষকেরা নতুন ধরনের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ রেকর্ড পরিমাণ ডাটা ট্রান্সফারে সফল হয়েছেন বলে দাবি করেছেন। এ অভাবনীয় ডাটা ট্রান্সফারের প্রযুক্তি এর আগে জার্মানির গবেষকদের সেকেন্ডে ৩২ টেরাবাইট ডাটা ট্রান্সফারের রেকর্ডকে ভঙ্গ করেছে। তবে গবেষকদের প থেকে এখনই এ প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ক্রমবর্ধমান ইন্টারনেট খাতকে আরো গতিশীল করতে গবেষকদের এ উদ্ভাবন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। গবেষকেরা দ্রুতগতির ডাটা ট্রান্সফারের প্রযুক্তি উদ্ভাবনের জন্য যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছেন, তা জাপানভিত্তিক শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এনএনটির কাছ থেকে নেয়া হয়েছে।


Internet-

একটি মন্তব্য পোস্ট করুন

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.